চাওয়া-পাওয়া
 

চাওয়ার সূত্রে কভু চলেনা পাওয়া

প্রায়শই চলে সে উল্টোরথে

তবুও চাওয়ার নেই শেষ

প্রাণপণে পাওয়া’র দ্বারে মাথা কুড়ে মরা

পাওয়া’র কি আসে যায় তাতে

তার চিরন্তন অজানা পথেই আসবে সে

যখন হবে মর্জি তার।

 

চাওয়া আর পাওয়া

এ দুয়ের মাঝে বিস্তর ব্যবধান।

ভাগ্যদেবীর আশির্বাদে কারও বেলা

হয়ত মিলেও যায় কোন মোহনায়

তাই দেখে হতভাগ্যের মরুতৃষা জাগে

নিরন্তর ছুটে চলে মরীচিকার পিছু

অবশেষে ভাঙবে যবে ভুল

তখন সম্বল শুধু হৃদয়ছেড়া দীর্ঘশ্বাস

ভাগ্যদেবীর বর বড়ই দুর্লভ।

——————

বাকৃবি। ৯/১/১৯৯৪