আমি সেথায় যেতে চাই

 

ভাল্লাগেনা আর এই অশান্ত জনপদ

আমি সেথায় যেতে চাই

যেখানে নেই কোন কোলাহল

কলকব্জার বিকট নিনাদ খটর খট, খটর খট

যন্ত্রদানবের ভো ভো আওয়াজ

আর বিভৎস কালো ধোঁয়া

সীমাহীন দখল, দুষণ, অনাচার।

 

ভাল্লাগেনা এই নিরস যান্ত্রিক সভ্যতা।

আমি সেথায় যেতে চাই

যেখানে স্বার্থের পিছনে নিরন্তর ছুটাছুটি নেই

লোভ নেই লালসা নেই

ক্রোধ নেই, জিঘাংসা নেই

যখন বারুদের উগ্র গন্ধ নেই

অশান্তির তপ্ত হাওয়া নেই

ইট-পাথরের নির্মম দেয়াল নেই।

 

আমি সেথায় যেতে চাই

যেখানে অর্থ নেই, যেখানে বিত্ত নেই

অর্থ-বিত্তের পিছে নিরন্তর ছুটোছুটি নেই

যেখানে কান্না নেই, যেখানে অশ্রু নেই

যেখানে সন্ত্রাস নাই, যেখানে রক্তঝরা নেই

যেখানে খাদ্যহীনতা, পুষ্টিহীনতা নেই

খাদ্য নিয়ে মধ্যস্বত্বভোগীর রাহাজানি নেই

যখোনে শোষক নইে, শোষতিরে আহাজারি নইে

যেখানে মিথ্যে আর ভন্ডামি নেই।

 

আমি সেথায় যেতে চাই

যেথায় উর্ধ্বে উদার নীলাকাশ

নিম্নে ঘণঘাসে ঢাকা শ্যামল জমিন

নির্জন নিস্তব্ধতায় ভেসে আসে

দূর বনানী থেকে পাখির কুজন

গোধূলির আলোয় ভরা সারাক্ষণ

দখিন হাওয়া বয়ে আনে

মাতাল করা কুসুম সুভাস

আমি সেথায় যেতে চাই চিরতরে

যেন আর ফিরে না আসি আর।

————————-

ময়মনসিংহ। ১১/১/১৯৯৪