সময়, বড়ই অদ্ভূত রহস্যময়
কখনো নির্মম কখনো মধুময়।
কি যে রহস্য লুকিয়ে থাকে
সময়ের ভাজে ভাজে
কিছুই যায়না জানা আগেভাগে!
কিছু স্বপ্ন, কিছু আশা
কিছু অনুমান, কিছু প্রত্যাশা
তাই নিয়েই দিবানিশি
মনের গহীনে সময়ের ক্যানভাসে
আকা স্বপ্নের আলপনা।
কি হবে আগামীকাল,
পরশু কিংবা তারপর
কে জানে খবর কে জানে পূর্বাপর
আমরা যে সময়ের ক্রীড়ানক
কখনো মধুর কখনো ভয়ানক
যেমনই হউক সে খেলা
সয়ে সয়েই যায় যে বেলা
সময়ের অতল গহবরে।
ঝিনাইদহ। ০৯.১১.২০১৭