হাতের পরশ পেয়েই ঘুরতে থাকা
এই ঘড়িটার মতই যদি সব বদলে যেত
বদলে দেওয়া যেত সব,
যদি এভাবেই নিমেশে মুছে যেত
দুঃখ ব্যথা গ্লানি যত আছে জীবনময়।
যদি সহসা হাজির হত এক নতুন ভোর
রক্তিম আভায় নতুন সুর্যটা
যদি দূর করে দিত সকল অন্ধকার
যদি অবিনাশি আলোয় উঠত ভরে
এক অনন্ত আলোকিত দিবস।
যার প্রত্যাশায় অনন্তকাল
উল্টিয়ে যাই ক্যালেন্ডারের পাতা।
কিন্তু তাই কি হয় কখনো
স্বপ্ন আর মিছে আশাই সার
বেচে থাকার ঠুনকো প্রেরণা।
তবুও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!
শুভ নববর্ষ!
—————————
ঝিনাইদহ: ০১.০১.২০১৮