করোনায় গৃহবন্দীত্বকালে
কতটুকু বদলালো জীবন
চিন্তা-চেতনা, আচার-আচরণ।
বদলালো কি বিশ্ব এতটুকু?
কিংবা এই দেশ, এই সমাজ
জীবনাচার, হিংস্র মনুষ্য বেশভূষা,
সর্বগ্রাসী, সর্বনাসী সব ক্রিয়াকাণ্ড।
শুধু এই দ্বিপদ মনুষ্য প্রজাতি
গিলে খাবে গোটা বিশ্বটাই
তারপর ছুটবে গ্রহান্তরে
ধ্বংস করে পৃথবী নামের গ্রহটারে,
এই মৃত্যুক্ষুধা কমিলো এতটুকু?
নাকি রুদ্ধশ্বাসে অপেক্ষা করেছি শুধু
অবিরত করেছি হাপিত্যেস
কখন খুলবে শপিংমল, উপার্জনশালা।
রাস্তার সুদীর্ঘ জ্যামে ঠাসাঠাসি করে
উর্ধ্বশ্বাসে সেথায় ছুটবো আবার।
কারণ টাকা চাই, অনেক অনেক টাকা।
জীবন মানে ভোগ তাই জীবনমানেই টাকা
এই বাজার অর্থনীতির কালে।
————–
ময়মনসিংহ। ৫/৫/২০