কত যে কথা বলার আছে
কত যে কাজ করার আছে।
কথায় কাজে নিত্য নিশি
যে সুর বাজে বুকের মাঝে
যে ভাবনা খেলিয়া বেড়ায়
মস্তিষ্কের গোপন কোঠায়
কেমন করে বলিব সেসব
করিব সেসব কেমন করে!
হাজারো বাধার পাহাড়
অন্তরে বাহিরে সর্বদিকে।
কি যে করি তাই ভেবে মরি
আবোলতাবোল।
—————————
ঝিনাইদহ। ১০.১১.২০১৭