ধর্মের নামে মরণখেলা চলবে কত আর

মর্মন্তুদ এই মরণখেলা চলবে কত কাল

আধার কেটে আসবে কবে রক্তিম সকাল!

ধর্মের নামে এই হানাহানি বন্ধ হবে কবে

হিন্দু নয়, মুসলিম নয় শুধু মানুষই রবে।

হস্ত-পদ-কর্ণ-নাসিকা কিংবা শোণিত ধারা

সবারইতো দেখি একই রূপ, জন্ম-মৃত্যু-জ্বরা।

সুখ-দুঃখ, হাসি-কান্না, মান কি অপমান

আবেগ কিংবা অনুভূতিতেও নেই যে ব্যবধান।

সবাই মানি শ্রষ্টাও যে এক হউক না ভিন্ন নাম

কে জানে নিশ্চিত কি যে হবে মানবের পরিনাম।

তবে এ কিষের বিবাদ, কে শেখালো তা কি জানি

কেন যে শেখালো তাই বা জানি ক’জন কতখানি

তবে কেন এই মরণখেলা চলবে আর কত কাল

এই আধার কেটে আসবে কবে স্বপ্নিল সকাল।
—————————
ঝিনাইদহ। ১১.১১.২০১৭