আর ভাল্লাগেনা কোনকিছু
দূর্ভাগ্য ছাড়েনা যে পিছু
বড্ড জটিল এই সংসার।
যখনই দেখি ক্ষীণ আলো
ঘনিয়ে আসে আধার কালো
জাপটে ধরে চারিধার।
কি করিব বিমূঢ় আমি
দূর্ভাবনায় কাটে দিবাযামী
পাই না খুঁজে কুল-কিনার।
খুঁজে ফিরি তীরের দেখা
অথৈ সাগরে একা একা
নিয়ে ভয় তলিয়ে যাবার।
————–
ঝিনাইদহ; ২৬.০৬.২০১৮