স্বপ্নেরও আছে অনেক রঙ

 

স্বপ্নেরও আছে অনেক রঙ

লাল, নীল, সবুজ, গাঢ় কিংবা ফ্যাকাশে।

স্বপ্নেরা রঙ বদলায় আলো-আধারীর খেলায়

বেলা-অবেলায় সময়ের তালে মিলিয়ে তাল।

 

স্বপ্নেরও আছে জন্ম আছে মৃত্যু,

আছে উত্থান আছে পতন

ঠিক যেন জীবনের মতন।

 

স্বপ্নও চায় যতন, লালন-পালন।

যতনে বিকশিত ফুল হয়ে ফুটে

আবার অযত্নে ঝরে অকালে।

 

স্বপ্নেরও আছে রকমফের

বড়, ছোট, লম্বা, খাটো

আলগা কিংবা আটোসাটো,

দীর্ঘস্থায়ী কিংবা ক্ষণস্থায়ী।

 

এরূপ বিচিত্র স্বপ্ন নিয়েই

বয়ে চলে অবিরাম জীবনের স্রোত

আজানা অসীমের পানে।

———————-

ঝিনাইদহ। ১০.২.১৭